প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:০০ পিএম
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১৯ ও ২১২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
যা আগের কার্যদিবসের চেয়ে ৫৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৭৯১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
২৩ সেপ্টেম্বর ডিএসইতে ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৬টি কোম্পানির, কমেছে ১০২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ডোমিনেজ স্টিল, ওরিয়ন ইনফিউশন, আইপিডিসি, মালেক স্পিনিং, এপেক্স স্পিনিং, এনভয় টেক্সটাইল, সার্প ইন্ডাস্ট্রি ও সায়হাম টেক্সটাইল।
অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৭০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, কমেছে ৭১টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ার দর।
বুধবার সিএসইতে ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
ইউডি/রেজা


