মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০১:৫১ পিএম

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং এলিজা জামান শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথবাক্য পাঠ করান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ নম্বর বিধি অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যদ্বয় রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!