পাঁচবার হতাশা তবু অজুহাতের পথে হাঁটলেন না শান্ত
ঢাকা টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের ৮ উইকেটের হারের পর আলোচনায় এসেছে আম্পায়ার্স কল। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাঁচবার বাংলাদেশের বিপক্ষে গেছে এই সিদ্ধান্ত। প্রতিবারই উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও বিষয়টি ছিল আক্ষেপের। তবে পাঁচবার আম্পায়ার্স কল পক্ষে না