ভোরে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা, একাধিক বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে আমেরিকা। আমেরিকার সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে দফায় দফায় বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে