এশিয়া কাপ আরচ্যারির দুই ফাইনালে বাংলাদেশ
ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ আরচ্যারিতে বাংলাদেশ দুই ইভেন্টে ফাইনালে উঠেছে। পুরুষ রিকার্ভ ও কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশ। দুই ইভেন্টেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ছয়টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলেছে। সেমিফাইনালে উজবেকিস্তানকে সরাসরি ৬-০ সেট পয়েন্টে পরাজিত করেছে। অন্য সেমিফাইনালে স্বাগতিক