মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

এশিয়া কাপ আরচ্যারির দুই ফাইনালে বাংলাদেশ

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০২:৩৩ পিএম

এশিয়া কাপ আরচ্যারির দুই ফাইনালে বাংলাদেশ

ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ আরচ্যারিতে বাংলাদেশ দুই ইভেন্টে ফাইনালে উঠেছে। পুরুষ রিকার্ভ ও কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশ। দুই ইভেন্টেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। 

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ছয়টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলেছে। সেমিফাইনালে উজবেকিস্তানকে সরাসরি ৬-০ সেট পয়েন্টে পরাজিত করেছে। অন্য সেমিফাইনালে স্বাগতিক ইরাক ২-৬ সেট পয়েন্টে কাজাখস্তানের কাছে হেরেছে। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রাফি আব্দুল্লাহ।

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা মাত্র ৪। সরাসরি সেমিফাইনাল থেকে শুরু হওয়া খেলায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে পরাজিত করে। বাংলাদেশ প্রতি সেটেই শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ছিল। চার সেট মিলিয়ে ২৩৩-২১৯ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়। আরেক সেমিফাইনালে কাজাখস্তান ও স্বাগতিক ইরাকের হাড্ডাহাড্ডি লড়াই হয়। চার সেটে সমান ২১৭ পয়েন্ট হয়। টাইব্রেকে ইরাক ২৭ আর কাজাখস্তান ২৯ করে ফাইনালে উঠে। 

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলছেন বন্যা আক্তার, শ্রীপন্যা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। আগামীকাল কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনাল। রিকার্ভ পুরুষ দলগতের ফাইনাল পরশু দিন।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!