প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১২:০৯ পিএম
এখনো যারা রাস্তায় আন্দোলন করছে, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
বুধবার (৩ নভেম্বর) চিংড়ি মহাল ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে এখন যারা অস্থিরতা সৃষ্টি করছে, তারা পতিত শক্তির সঙ্গে যোগসাজশ করে এটি করছে। সরকার এসব কঠোর হাতে দমন করবে। কেউ যদি কোনো রকমের পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কোনো কর্মকাণ্ড চালায়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে। ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষ সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের মানোন্নয়নে সরকার কাজ করছে। এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।
ইউডি/এবি


