মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১০:১২ এএম

গোপালগঞ্জে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চারটি যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে মোড় নিতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। পরে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে দোলা পরিবহনের বাসটি সামনে থাকা আরেকটি লোকাল বাসের ওপর গিয়ে পড়ে। এ সময় পাশে থাকা ইঞ্জিনচালিত ভ্যানের চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারছেন না।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!