প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৫:৪১ পিএম
আইজেনকোট বলেন, আগামী দিনে গঠিত সরকার দেশের জাতীয় ঐক্য ও মূল আদর্শ বজায় রাখতে কাজ করবে। পাশাপাশি সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে এবং বাধ্যতামূলক সামরিক ও জাতীয় সেবার আইন সবার জন্য সমানভাবে কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, এটি শুধু কোনো একটি রাজনৈতিক দলের বিজয় নয়, বরং পুরো ইসরায়েলের জনগণের বিজয়। বিভাজন ও বিদ্বেষ পেছনে ফেলে দেশকে নতুন আশা, দায়িত্ববোধ ও সম্প্রীতির পথে এগিয়ে নেওয়া হবে।
ভাষণের শেষ পর্যায়ে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইজেনকোট। তাদের সহযোগিতা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি
এম. হোসেন


