মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

আগামীকাল প্রকাশ হবে এইচএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে ফলাফল

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৫:৪৮ পিএম

আগামীকাল প্রকাশ হবে এইচএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে ফলাফল

ফাইল ছবি

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। অনুষ্ঠানে উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। এ জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘Result’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল জানতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ থাকবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এসএমএসের ফরম্যাট হবে: HSC লিখে একটি স্পেস, এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর, আবার একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের লিখতে হবে HSC DHA 123456 2026।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।

এদিকে, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

এম. হোসেন

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!