বিয়ের আগে পাত্রীকে দেখতে পারবেন কে কে?
বিয়ের আগে কনে নির্বাচন ও কনে দেখা একটি স্বতসিদ্ধ নিয়ম। পছন্দ অনুযায়ী পাত্রী নির্বাচনে উৎসাহিত করে ইসলাম। হাদিসে পাত্রী দেখার স্পষ্ট নির্দেশনাও রয়েছে। রাসুল (সা.) বলেছেন, নারীর চারটি বিষয় দেখে মানুষ বিয়েতে আগ্রহী হয়। তার ধন-সম্পদ, তার মর্যাদা ও আভিজাত্য, তার রূপ-সৌন্দর্য, তার দ্বীন। তবে তোমরা নারীর দ্বীনকে প্রাধান্য দিও।