মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

মসজিদুল হারামে এক ইমামের পেছনে জামাতের ১০০ বছর

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০১:৫৯ পিএম

মসজিদুল হারামে এক ইমামের পেছনে জামাতের ১০০ বছর

সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে একই ওয়াক্তে পৃথক জামাতে নামাজ আদায়ের প্রথা বন্ধ করে এক ইমামের পেছনে জামাত চালুর ১০০ বছর পূর্ণ হয়েছে। সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের উদ্যোগে ১৯২৬ সালের ২৭ অক্টোবর এ পরিবর্তন আসে।

একসময় মসজিদুল হারামে চার মাজহাবের অনুসারীরা পৃথক স্থানে নিজ নিজ ইমামের পেছনে নামাজ আদায় করতেন। শাফেয়ি মাজহাবের জামাতের পর পর্যায়ক্রমে হানাফি, মালিকি ও হাম্বলি মাজহাবের অনুসারীরা নামাজ পড়তেন। ফলে একই ওয়াক্তে চারবার জামাত অনুষ্ঠিত হতো।

প্রতিবেদন অনুযায়ী, হিজাজ ও নজদের আলেমদের সঙ্গে আলোচনার পর বাদশাহ আবদুল আজিজ পৃথক জামাতের পরিবর্তে সবাইকে এক ইমামের পেছনে নামাজ আদায়ের ব্যবস্থা করেন। এতে মসজিদুল হারামে একই ওয়াক্তে বারবার জামাতের প্রচলন বন্ধ হয়।

এরপর থেকে প্রতিটি ওয়াক্তে এক জামাতেই নামাজ আদায় করা হচ্ছে। একাধিক ইমাম দায়িত্ব পালন করলেও একই ওয়াক্তে তারা পৃথক জামাত পরিচালনা করেন না।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি মসজিদুল হারামে একই জামাতে নামাজ আদায় করেন। শত বছর ধরে চলে আসা এ ব্যবস্থা মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত।

ইউডি/কেএস
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!