মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

মেসি কাপের ফাইনালে রিভার প্লেট

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৮:০৭ এএম

মেসি কাপের ফাইনালে রিভার প্লেট

দ্রুত পাস আর দৃষ্টিনন্দন টাচে তৈরি এক অসাধারণ গোল। অনূর্ধ্ব-১৬ দলের ফুটবলারদের এমন দলীয় নৈপুণ্যই নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। তবে সেই গোলের পরও নির্ধারিত সময় আসেনি জয়। অবশেষে টাইব্রেকারের নাটকীয়তা পেরিয়ে মেসি কাপের ফাইনালে উঠেছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট।

লিওনেল মেসির উদ্যোগে বিশ্বের সেরা কয়েকটি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল নিয়ে আয়োজিত মেসি কাপের দ্বিতীয় আসরের সেমিফাইনালে শনিবার মুখোমুখি হয় রিভার প্লেট ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

ম্যাচের প্রথমার্ধে দ্রুত পাস ও দারুণ কিছু টাচে দুর্দান্ত একটি দলীয় গোল করে রিভার। গোলটি তাদের ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। তবে শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। গোলরক্ষকের নৈপুণ্যে অ্যাতলেটিকোকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রিভারের তরুণরা।

অন্য সেমিফাইনালে রোমাঞ্চকর ম্যাচে আয়াক্সকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিলের পালমেইরাস। ফলে মেসি কাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দুই ক্লাব রিভার প্লেট ও পালমেইরাস।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!