প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১০:৩৮ পিএম
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে সরকার। ভিসা ও নিয়োগচুক্তি যাচাই থেকে শুরু করে ইকামা, বেতন, চাকরি পরিবর্তন, জনসমক্ষে আচরণ, সড়ক নিরাপত্তা, অর্থ লেনদেন ও জরুরি পরিস্থিতিতে করণীয়—বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সৌদি প্রবাসীদের জন্য জরুরি বার্তাটি প্রকাশ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সৌদি আরব বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। বর্তমানে দেশটিতে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসীদের নিরাপদ ও বৈধভাবে কাজ করার পাশাপাশি সৌদি আরবের আইন ও সংস্কৃতি মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে সরকার।
সরকারের পক্ষ থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দেওয়া দিকনির্দেশনাগুলো নিম্নরূপ—
১। ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করুন।
২। বিএমইটি ছাড়পত্র, প্রশিক্ষণ ও মেডিকেল টেস্ট সম্পন্ন করুন।
৩। পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজ দেশে ও নিজ হেফাজতে রাখুন।
৪। দালালের মৌখিক আশ্বাসে টাকা দেবেন না।
৫। ভিজিট ভিসায় কাজের জন্য যাবেন না।
৬। পাসপোর্ট নিয়োগকর্তা বা অন্য কারও কাছে রাখবেন না।
ইকামা ও কাগজপত্র
১। ইকামা সঙ্গে রাখুন ও Absher-এ মেয়াদ চেক করুন।
২। QIWA-তে নিয়োগচুক্তি ও ওয়ার্ক পারমিট যাচাই করুন।
৩। পাসপোর্টের মেয়াদ ৬ মাস বাকি থাকতে নবায়ন বা রিইস্যু করুন।
৪। না বুঝে বা সাদা কাগজে কখনো সই বা টিপসই দেবেন না।
৫। OTP ও পাসওয়ার্ড কাউকে দেবেন না।
৬। ইকামা নবায়ন নিয়োগকর্তার দায়িত্ব, কাউকে টাকা দেবেন না।
চুক্তি, বেতন ও অধিকার
১। নিয়োগচুক্তির কপি ও কাজের প্রমাণ সংরক্ষণ করুন।
২। ব্যাংকিং চ্যানেলে বেতন নিন, স্টেটমেন্ট সংরক্ষণ রাখুন।
৩। সমস্যা হলে মকতব আমল (১৯৯১১) বা দূতাবাসকে জানান।
৪। ‘স্কিল ভিসা’য় বা নিজ নিয়োগকর্তার বাইরে কাজ করবেন না।
৫। নিয়োগকর্তার সঙ্গে বিরোধ হলে কর্মস্থল থেকে পালাবেন না।
৬। কর্মবিরতি, ধর্মঘট বা কাজে বাধা দেবেন না।
চাকরি পরিবর্তন ও দেশে ফেরা
১। QIWA-প্ল্যাটফর্মে বৈধভাবে চাকরি ট্রান্সফার করুন।
২। দেশে ফেরার আগে জরিমানা ও ট্রাভেল ব্যান যাচাই করুন।
৩। দেশে ফেরার আগে মোবাইল সিম ও অ্যাকাউন্ট বন্ধ করুন।
৪। ৪০ হাজার রিয়াল বা এর বেশি নগদ/সোনা কাস্টমসে ঘোষণা করুন।
৫। অনুমোদনের আগে নতুন কাজে যোগ দেবেন না।
৬। ভিসা ইস্যু যাচাই না করে বিমানবন্দরে যাবেন না।
৭। Final Exit ভিসার নির্ধারিত মেয়াদ অতিবাহিত করবেন না।
৮। টাকার বিনিময়ে অন্যের সোনা বা মোবাইল বহন করবেন না।
জনসমক্ষে আচরণ
১। শালীন পোশাক ও ভদ্র আচরণ বজায় রাখুন।
২। লাইনে দাঁড়ান, বয়স্কদের সালাম দিন ও সম্মান করুন।
৩। পুলিশ চাইলে শান্তভাবে প্রয়োজনীয় কাগজপত্র দেখান।
৪। রাস্তায় থুতু, পানের পিক ও ময়লা ফেলবেন না বা প্রস্রাব করবেন না।
৫। প্রকাশ্যে ঝগড়া, গালাগালি, মারামারি করবেন না।
৬। জাতি, দেশ বা গায়ের রং নিয়ে কটূক্তি করবেন না
ইউডি/এবি


