মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

১১ দলের নয়, দেশের প্রতিটি নাগরিকের বিজয় চাই: শফিকুর রহমান

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৬:৫৯ পিএম

১১ দলের নয়, দেশের প্রতিটি নাগরিকের বিজয় চাই: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, ১১ দলের বিজয় নয়, আমরা চাই দেশের প্রতিটি নাগরিকের বিজয় ও মুক্তি। শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেছেন, দাবি আদায়ে একের পর এক কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হলে গ্রাম-বাংলার মানুষকে সঙ্গে নিয়ে রাজধানীতে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি আরও জোরালো হবে।

জামায়াত আমির বলেন, আমাদের দাবিগুলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্বাচনের স্বার্থসংশ্লিষ্ট নয়; বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি।

কৃষকের সার সংকটের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ-বাণিজ্যের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব অনিয়ম বন্ধ করে কৃষকের অধিকার নিশ্চিত করতে হবে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!