প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৩:৫২ পিএম
খুলনার আঠারোবাকী নদী থেকে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমাবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের হাবিবের কলা বাগানের উত্তর পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা প্রথমে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে ভাটার কারণে পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয়দের সহযোগিতায় তাদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন- উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ ও সিংহের চর এলাকার রেজাউল করিম।
রূপসা থানা পুলিশের এসআই নুর আলম বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়রা থানায় খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ইউডি/রেজা


