মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৩:১৮ পিএম

সাতক্ষীরায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. সাগর আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সুন্দরবন লক্ষ্মী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের ভেটখালি থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যামনগর থেকে বংশীপুরগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা সাগর আলী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মরহুম সওকাত আলীর বড় ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

এদিকে, দেড় মাসের ব্যবধানে একই এলাকায় আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!