প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৩:৩৮ পিএম
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারের কালীবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে কালীবাড়ি এলাকার একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নার সময় হঠাৎ একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দুটি ঘর পুড়ে যায়।
এতে ঘর দুটির বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানান। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় আশপাশের অন্যান্য ঘর ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েনি।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে কাওরাইদ বাজার ও কালীবাড়ি এলাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুন নেভাতে স্থানীয়রা যে যার অবস্থান থেকে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানান।
প্রাথমিকভাবে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি ঘরের মালামাল ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহবুব আলম বলেন, আগুনের ঘটনার খবর আমাদেরকে জানানো হয়নি স্থানীয়দের মাধ্যমে আগুন নিভিয়ে ফেলানো হয়েছে। তাই এই বিষয়ে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হচ্ছে।
ইউডি/রেজা


