মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:৫৫ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রথম জানাজা হয়। জানাজায় অংশ নেন আত্মীয়স্বজন, অপ্রতিমের মা-বাবার সহকর্মী ও 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জানাজার পর মরদেহ গন্ধমতি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বেলা ১১টায় দ্বিতীয় জানাজা শেষে ওই এলাকায় তাকে দাফন করা হবে।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত রয়েছে।

শনিবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আগের দিন শুক্রবার বেলা আড়াইটার দিকে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!