মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

স্বামীর মৃত্যু, প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

melongazi

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০৫:০২ পিএম

স্বামীর মৃত্যু, প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, আপডেট ১৭:০২

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনে দীপু মনির মেয়ে তানি দিপাবলি প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দিপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল বলেন, আমরা চার দিনের জন্য আবেদন করি, জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য মুক্তি মঞ্জুর করা হয়ছে। আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিনি মুক্তি পাচ্ছেন।

তিনি আরও বলেন, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে যাবেন দীপু মনি, সেখানে মরহুমের মরদেহ থাকবে। সেই বাড়িতেই দীপু মনির সঙ্গে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে মরদেহ বনানী কবরস্থানে দাফনের কথা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে দুপুর ১২টার দিকে ডা. দীপু মনির মেয়ে তানী দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে গিয়েছিলেন।

ইউডি/রেজা

Advertisement
Link copied!