মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

দেশে আজও ভারী বৃষ্টি হতে পারে

UttorDokkhin

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১১:৩২ এএম

দেশে আজও ভারী বৃষ্টি হতে পারে

উত্তরদক্ষিণ| বুধবার, ৪ আগস্ট ২০২১| আপডেট ১১:৩০

ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৪ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের দুই-এক জায়গায় মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান‌্য হ্রাস পেতে পারে এবং দেশের অন‌্যত্র দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকালও বৃষ্টি হতে পারে। আর পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব‌্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। সেখানে ১২৫ মিলিমিটার বৃস্টি হয়েছে। এছাড়া, একই সময়ে ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে। থেমে থেমে হালকা অথবা ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement
Link copied!