মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

ফরিদপুরে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে ৩ জন নিহত

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৪:২৪ পিএম

ফরিদপুরে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে ৩ জন নিহত

ফরিদপুরের মধুখালীতে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনাত নিহত কারও নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, আমরা এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ইতোমধ্যে ৩ জন মারা গেছেন। আমরা সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!