মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে আহত ৯, চিকিৎসাধীন ১ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৪:৪৯ পিএম

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে আহত ৯, চিকিৎসাধীন ১ জনের মৃত্যু

নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং নামে একটি কারখানার বয়লার বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গত বুধবার (২১ অক্টোবর) বিকেলে দুর্ঘটনায় দগ্ধ হয় ছয়জন শ্রমিক ও টেকনিশিয়ান। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে জামাল নামে এক শ্রমিক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত জামালের বাড়ি ঢেমড়ার সারুলিয়া। তার বাবার নাম শুক্কুর আলী মা আমিরুল ইসলাম।

হাসপাতালের জরুরি বিভাগের তালিকা অনুযায়ী দগ্ধ ব্যক্তিরা হলো, মো. শিবলী মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সরাফ (৩০), সাদোকুর (২৫) এবং রাকিব (২৫) চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, দুজন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং গুরুতর দগ্ধ অপর দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বক্তব্যে থেকে আগুনে দগ্ধ ফয়সাল আহমেদ, রুবেল মিয়া ও রাজু আহমেদ আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে কারখানার বয়লার মেরামত করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শিল্পাঞ্চলে এ ধরনের দুর্ঘটনা রোধে ও শ্রমিকদের নিরাপত্তায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, মাধবদীর বিরামপুর এলাকার কালীবাড়ি ডাইং ফ্যাক্টরির একটি ব্রয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নির্বাপণে কাজ শুরু করে। এরপর নরসিংদী ফয়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নির্বাপণে যুক্ত হয়। মাধবদী ও নরসিংদীর পাঁচটি ইউনিটের প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে ব্রয়লার মেশিনটি সম্পূর্ণ পোড়ে যায়। ব্রয়লারের স্ফুলিঙ্গ থেকে এই আগুনের ঘটনা ঘটতে পারে বলে যানায় ফায়ার সার্ভিস।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!