মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

হিলিতে চার বোতল মদসহ ইন্ডিয়ার নাগরিক আটক

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৩:৩৮ পিএম

হিলিতে চার বোতল মদসহ ইন্ডিয়ার নাগরিক আটক

দিনাজপুরের হাকিমপুরের (হিলি) মধ্যবাসুদেবপুর এলাকায় চার বোতল মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ইন্ডিয়ার নাগরিককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ইন্ডিয়ার পাসপোর্ট ও আধার কার্ড উদ্ধার করা হয়।

আটক অজিত কুমার ঘোষ ইন্ডিয়ার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাকিমপুর পৌরসভার মধ্যবাসুদেবপুর এলাকায় গণেশের চাতালের সামনে পাকা রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর (হিলি) থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার জানান, অভিযান চালিয়ে অজিত কুমার ঘোষের কাছ থেকে চার বোতল মদ, একটি পাসপোর্ট ও একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২৪(ক) অনুযায়ী হাকিমপুর থানায় মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ইউডি/মোসলেম উদ্দিন/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!