মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬, ০৬:৫১ পিএম

রাজবাড়ীতে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

জানা গেছে, এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আমবাগান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, উদ্ধার করা ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় ছিল। এগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুত, পরিবহন ও ব্যবহার প্রতিরোধে এসআরবি নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!