মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কৃষকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৩:১৫ পিএম

রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কৃষকের আত্মহত্যা

 রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নুর ইসলাম (৫৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত সলেমান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে রোববার রাতে নুর ইসলাম বাড়ি থেকে বের হয়ে বসন্তপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় যান। পরে রাত ১১টার দিকে ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়ী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ কুমার সরকার সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 এস/আর 

 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!