মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০২:৪৪ পিএম

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মির্জা ফয়সল আমিন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মির্জা ফয়সল আমিন জানান, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চান। এ নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত।

এদিকে, এ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউডি/কেএস
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!