মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৩, আহত ৩০

melongazi

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:২৭ পিএম

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৩, আহত ৩০

উত্তরদক্ষিণ। রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:২৭

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী করিম মোটরসের বাসটি মুকসুদপুর উপজেলায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আমজাদুর রহমান তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

ইউডি/রেজা

Advertisement
Link copied!