UttorDokkhin
প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ১২:০৬ পিএম
উত্তরদক্ষিণ। শনিবার, ০১ আগস্ট, ২০২৬, আপডেট ১২:০৫
বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকার নওগাঁ–বগুড়া মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুটি ট্রাকের মধ্যে একটি মিনি ট্রাক আর একটি বড় ট্রাক। যারা মারা গেছেন তারা ওই ট্রাকগুলোর চালক ও হেলপার। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
তিনি বলেন, “আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন। তারা নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছেন। ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধারে কাজ করছে।”
ইউডি/কেএস