মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

badhaneshop

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১০:০০ পিএম

বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

উত্তরদক্ষিণ। সোমবার (১৩ জুলাই) ২০২৬, আপডেট ২২:০০

টানা ভারি বর্ষণ ও উজানের ঢলে ফের তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

এতে নীলফামারী ও লালমনিরহাটে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় ৭টায়  এ তথ্য জানিয়েছেন  পানি উন্নয়ন বোর্ড তিস্তা ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী।

তিনি বলেন, ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার থেকে ৫২ দশমিক ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিন বিকাল ৬টায় এ পয়েন্টে (খালিশাচাপানি বাইশপুকুর) নদীর পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে এবং বেলা ৩টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য দেন তিনি।

অমিতাভ চৌধুরী বলেন, “তিস্তার পানি আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে; যা বড় বন্যার বার্তা দিচ্ছে।”

ইউডি/এবি

Advertisement
Link copied!