মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

এবার চন্দ্রমুখী রুপে কৌশানী

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:৩০ পিএম

এবার চন্দ্রমুখী রুপে কৌশানী

চন্দ্রমুখী চরিত্রে কৌশানী

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ঘিরে দর্শকের আগ্রহের মধ্যেই সামনে এলো নতুন চমক। ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর চরিত্র চন্দ্রমুখী হিসেবে বিশেষ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে।

প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকের মনে জায়গা করে নেওয়া চন্দ্রমুখী চরিত্রটি বাংলা সিনেমাতেও বহুবার দেখা গেছে। এবার সৃজিতের নিজস্ব সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গিতে চরিত্রটিকে নতুনভাবে পর্দায় উপস্থাপন করা হবে। আর সেই চরিত্রে কৌশানীর উপস্থিতি ছবিটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশাবাদী নির্মাতারা।

বিশেষ অতিথি হিসেবে কৌশানীর এই উপস্থিতি স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে দর্শকের কৌতূহল আরও বাড়িয়েছে। জানা গেছে, কৌশানী অভিনীত একটি বিশেষ গানও শিগগিরই মুক্তি পাবে।

ছবিতে কৌশানী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ ও কাঞ্চন মল্লিক।

সৃজিতের ছবিতে সাহিত্য ও ইতিহাসের সঙ্গে তাঁর নিজস্ব সিনেম্যাটিক ভাবনার মেলবন্ধন কতটা নতুন মাত্রা যোগ করে, তা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এর সঙ্গে চন্দ্রমুখীর চরিত্রে কৌশানীর বিশেষ উপস্থিতি বাড়তি কৌতূহল তৈরি করেছে।

এ বছর পূজায় বড় পর্দায় কৌশানীকে আরও একটি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ফলে অভিনেত্রীর জন্য এবারের পূজা হতে যাচ্ছে ব্যস্ত ও বৈচিত্র্যময়।

এখন দর্শকের অপেক্ষা—সৃজিতের সিনেমায় কৌশানীর চন্দ্রমুখী রূপ কতটা মুগ্ধ করে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!