মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বাউফলে গালাগালির জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ নারী

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৭:১৯ পিএম

বাউফলে গালাগালির জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ নারী

পটুয়াখালীর বাউফলে পারিবারিক ও প্রতিবেশীদের মধ্যে গালাগালিকে কেন্দ্র করে দুই পক্ষের নারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের হাত ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।
‎
‎শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ডালিয়া বেগম ও তাঁর বোন ময়না বেগমের মধ্যে গালাগালির ঘটনা ঘটে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ডালিয়া বেগমের প্রতিবেশী ও মামাতো বোন তাসলিমা বেগম লোহার পাইপ দিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে গেলে ময়না বেগমও পাইপের আঘাতে আহত হন। এতে তাঁর হাত ভেঙে যায় বলে জানা গেছে।
‎
‎একপর্যায়ে দুই পক্ষের নারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মোট তিনজন আহত হন। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
‎
‎বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার জানান, আহত অবস্থায় তিনজন হাসপাতালে এলে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।
‎
‎এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
‎
ইউডি/রেজা/রুবেল

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!