মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৭:২২ পিএম

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু

ফাইল ছবি।

পাবনার একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

শুক্রবার বিকেল পাঁচটার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, কয়েকজন কিশোর সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেল পাঁচটার দিকে বৃষ্টি শুরু হলে তারা একটি পলিথিনের তৈরি ঘরে আশ্রয় নেন। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

চেয়ারম্যান আরও বলেন, বজ্রপাতে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা কিশোর ও তরুণ। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউডি/এবি 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!