মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০২:৫৬ পিএম

জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।

নির্বাচনের পরদিন শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। এ সময় তিনি পরাজিত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অন্যকে মিষ্টি মুখ করান।

এসময় বিএনপির প্রার্থী পরাজিত জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। অন্যদিকে উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন জামায়াতের পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন।

এসময় বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু আমাদের মধ্যো সৌহার্দ্য থাকবেই। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব।

জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন এটা রাজনৈতিক সৌর্ন্দয। আমি নির্বাচনের সব অনিয়ম তাকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। আর আমাদের যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেটা আগামীকাল অনুষ্ঠিত হবে।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!