মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, রেলে বিচ্ছিন্ন উত্তরবঙ্গ

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ১১:১১ এএম

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, রেলে বিচ্ছিন্ন উত্তরবঙ্গ

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনটির কয়েকজন যাত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি মহেড়া রেলস্টেশনের কাছাকাছি আসার পর বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চালক ট্রেনটি থামিয়ে দেন। এতে দুর্ভোগের পড়েছেন ট্রেনটির শত শত যাত্রী।

লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেললাইনের কয়েক মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনো জানা যায়নি।

মহেড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানান, ট্রেনের ঠ বগি লাইনচ্যুত হয়েছে। এ জন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ট এবং ঠ বগি রেখে ট্রেনটি ছেড়ে দেওয়া হতে পারে।

দুর্ঘটনার কারণে টাঙ্গাইল এবং যমুনা সেতু পূর্বপার স্টেশনে দুটি ট্রেন আটকা আছে বলে জানান তিনি।

ইউডি/কেএস
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!