প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১০:৪৩ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নিজদেবপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে গ্রাহক সাবিনা খাতুনের হাতে বীমার মেয়াদপূর্তির চেক প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কালিগঞ্জ শাখার সার্ভিস সেল অফিসার শেখ আব্দুল সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসানকাটি শাখার ব্যবস্থাপক শেখ আব্দুল গণি।
অনুষ্ঠানে গ্রাহক সাবিনা খাতুনের হাতে বীমার মেয়াদপূর্তির চেক তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, জীবন বীমা মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীমার মেয়াদ পূর্ণ হওয়ার পর গ্রাহকের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া বীমা সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ।
তাঁরা আরও বলেন, জীবন বীমা মানুষের সঞ্চয় গড়ে তোলা এবং ভবিষ্যতের আর্থিক অনিশ্চয়তা মোকাবিলায় সহায়তা করে। গ্রাহকদের যথাযথ সেবা প্রদান ও বীমার প্রতিশ্রুত সুবিধা নিশ্চিত করার মাধ্যমে এ খাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
চেক প্রদান অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউডি/রেজা


