প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৬:২৮ পিএম
২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাউফল উপজেলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মো. রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার রেদোয়ান উল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি মো. নুর আলম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, সাবেক দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম, নাজিরপুরের জামায়াত নেতা মো. রাসেল, শ্রমিক নেতা জাফর ইকবালসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। দিনটি স্মরণে এবং ওই ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ও সংগঠন কর্মসূচি পালন করে আসছে।
ইউডি/রেজা/রুবেল


