প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০২:৫৩ পিএম
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, মেহেরপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক আলমগীর হোসেন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব প্রমুখ।
ইউডি/কেএস


