প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০২:৩৭ পিএম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা নিয়ে হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
ইউএনও আমেনা মারজান বলেন, “বাঘাইছড়ির হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় করেছি। তাদের কাছে জানতে চেয়েছি, সরকারি সুবিধাভোগী হেডম্যান ও কারবারিরা কেউ আন্দোলন আছেন কিনা। হেডম্যান ও কারবারিরা জানিয়েছেন, যারা আন্দোলন করছেন তারা কেউ সরকারি সুবিধাভোগী বা কারবারি নন। এছাড়াও অনেক বিষযে নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
তিনি আরও বলেন, “আজ উজোবাজারে স্থানীয়দের সঙ্গে সভা হবে। আশা করছি, ভালো কিছু হবে। উক্ত সভায় রাঙামাটি ও খাগড়াছড়ির সংসদ সদস্য, জেলা প্রশাসক ও এসপিরা অংশ নেবেন।”
উপজেলা পরিষদের আয়োজিত সভায় উপস্থিত ছিলেন- বাঘাইছড়ি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার, সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন, রাঙামাটি থেকে আসা ১০৬ নং কামিলাছড়ি মৌজার হেডম্যান ভবতোষ দেওয়ান, ৩ নং লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমা এবং বিলাইছড়ি উপজেলার ১২৪ নং নাড়াইছড়ি মৌজার হেডম্যান শান্তি বিজয় চাকমাসহ বিভিন্ন এলাকার হেডম্যান ও কারবারিরা। এ ছাড়া সভায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
ইউডি/রেজা


