প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০১:২৯ পিএম
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুর এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে তুহিন আক্তার (৪৫), সুষমা সরকার (৪০), তাপস সাধু (৫৬), পার্থ সাধু (৫০), নাঈম (২৮), আশিকসহ (২৫) ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা- মেট্রো-ব-১২-৫১২১) সদর উপজেলার সোনাকুড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া বাফার গোডাউনের দিকে যাওয়া সার বোঝাই একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-২২-৫৯৮৬) সঙ্গে সংঘর্ষে হয়। এসময় ইমাদ পরিবহনের বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে গাছের সঙ্গে আটকে যায়। এতে অন্তত ২৫ জন আহত হন। পরে পুলিশ ও ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
ইউডি/রেজা


