মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, আটক ৩

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৪:২৪ পিএম

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, আটক ৩

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ফেসবুকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ডেকে নিয়ে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

রবিবার দুপুরে (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

আটকরা হলেন, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন, রুস্তম আলীর ছেলে মো. হারুন মিয়া, এখলাস মিয়ার ছেলে মো. রুবেল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ বছর বয়সী ভুক্তভোগীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের বিল্লাল হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে গত ২৪ অক্টোবর ভুক্তভোগী তরুণী বিল্লালের গ্রামের বাড়িতে আসেন।

অভিযোগ রয়েছে, রাতে বিল্লাল হোসেন তার অপর দুই সহযোগীকে নিয়ে ওই তরুণীকে কাশিপুর গ্রামের একটি মাঠের কোণায় নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। ধর্ষণ শেষে অভিযুক্তরা ওই ভিডিও দেখিয়ে তরুণীকে ভয়ভীতি দেখান এবং ঘটনাটি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পরবর্তীতে ভুক্তভোগী তরুণী সেখান থেকে কৌশলে বের হয়ে কেন্দুয়া থানায় উপস্থিত হয়ে পুরো বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পরপরই কেন্দুয়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!