মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

খুলনায় ক্লিনিকে গুলিবর্ষণ, ভাঙচুর

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৩:৪৯ পিএম

খুলনায় ক্লিনিকে গুলিবর্ষণ, ভাঙচুর

খুলনা মহানগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গুলিবর্ষণ ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা ১০-১২ জনের একটি দল এ হামলা চালায়।

এ সময় দুই চিকিৎসকের চেম্বার, রিসিপশন ও ক্যাশ কাউন্টারে ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় এক কর্মীর মোবাইল ফোন। হামলায় ক্লিনিকের রিসিপশনিস্ট বিশ্বজিৎ সামান্য আহত হন।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!