মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৯:২০ পিএম

খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এবার ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুণ্ড  নামে এক মুদি দোকানদারকে আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে টুটপাড়া গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

ধনঞ্জয় কুন্ডু ওই এলাকার শিবপদ কুন্ডুর ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৭টার দিকে টুটপাড়া গাছতলা মন্দিরের প্রবেশ পথের এক দোকানে অবস্থান করছিলেন তিনি। এ সময়ে মোটরসাইকেল যোগে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। তদন্ত না করে কিছু বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

এর আগে বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রাম এলাকায় মোটরসাইকেলেযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। আহত রামীম বিশ্বাস মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!