মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৯:৪১ পিএম

কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন আবাসিক হোটেল ‘দ্য সি প্রিন্সেস’-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার কিছু সময় আগে হোটেলটির নিচতলার জেনারেটর কক্ষে আগুনের সূত্রপাত হয়।

এ সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, আগুন লাগার সময় হোটেলে তিন শতাধিক পর্যটক ছিলেন। তবে সবাই নিরাপদে রয়েছেন।

তিনি বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পার্কিং এলাকার জেনারেটরসহ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!