মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০১:২৯ পিএম

যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) মধ্যরাত ৩টা ১০ মিনিটে কারখানাটিতে দানাদার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

কারখানা সূত্র জানায়,গ্যাস সংকটের কারণে গত ১৫ জানুয়ারি থেকে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। গত ২০ সেপ্টেম্বর কারখানায় গ্যাস সরবরাহ শুরু হলে ওই দিন দুপুর ১২টা থেকে উৎপাদন শুরুর প্রস্তুতি (স্টার্ট-আপ) কার্যক্রম শুরু করা হয়।  প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় তখন উৎপাদনে যাওয়া সম্ভব হয়নি। পরে গ্যাসের চাপ বাড়লে সোমবার মধ্যরাতে ফের ইউরিয়া উৎপাদন শুরু হয়।

যমুনা সার কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বলেন, “বর্তমানে যে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হবে। গ্যাসের চাপ আরো বাড়লে দৈনিক উৎপাদন ১ হাজার ৩৫০ মেট্রিক টন পর্যন্ত হতে পারে।”

উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন বলেন, “সোমবার মধ্যরাত ৩টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।” উৎপাদন পুনরায় চালুর ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।'

১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি ১৯৯১ সালে বাণিজ্যিক উৎপাদনে যায়। কারখানাটির দৈনিক উৎপাদনক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। সরিষাবাড়ীর তারাকান্দি এলাকায় অবস্থিত এ কারখানাটি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার কারখানা।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!