প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৩:৩৫ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান জানান, ঢাকা থেকে একটি বাসে করে সোলায়মান মোল্লা ও তার স্ত্রী শাহিদা বেগম কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন। ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ইউডি/রেজা


