মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

পাগলা কুকুরের কামড়ে ১০ জন হাসপাতালে

melongazi

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৬:৩৭ পিএম

পাগলা কুকুরের কামড়ে ১০ জন হাসপাতালে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, আপডেট ১৮:৩৬

শরীয়তপুরের ডামুড্যায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে ডামুড্যা পৌরসভার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন।

আহতদের মধ্যে ৯ জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (৫), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮), আবজাল ৩১। এরা সবাই পৌর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, সকাল থেকে পৌর এলাকায় একটি কালো রঙের কুকুর ঘোরাফেরা করছিল। হঠাৎ কুকুরটি লোকজনকে কামড়ানো শুরু করে। এতে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। পরে আহতরা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ আলম সিদ্দিকী বলেন, সকাল থেকে কুকুরের কামড়ের শিকার হয়ে অন্তত ১০ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ ছাড়া যারা গুরুতর জখম হয়েছে তাদের ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউডি/রেজা

Advertisement
Link copied!