মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

ইন্ডিয়ায় বিক্ষোভ ঘিরে ফের আটক নেহা বোরা

ইউডি/ আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৮:০৫ পিএম

ইন্ডিয়ায় বিক্ষোভ ঘিরে ফের আটক নেহা বোরা

বিক্ষোভের সময় নেহা বোরা

ইন্ডিয়ায় বিক্ষোভ ঘিরে ফের আটক, এবার ছাত্র সংগঠনের প্রধান নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ ইন্ডিয়ায় বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ফের আটকের ঘটনা ঘটেছে।

এবার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

এর আগে সিজেপি নেতা অভিজিত দিপকেকেও আটক করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, দলের ঘোষিত ‘তেরঙা ওড়াও’ বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় ঝান্ডেওয়ালানে নিজের বাসভবন থেকে তাকে আটক করা হয়। ওই কর্মসূচি কনট প্লেসে আয়োজনের কথা ছিল। সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসসহ দলের অন্য নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকেলে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই বিক্ষোভের ডাক দেন অভিজিত দিপকে।

এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। পুলিশের হিসাব অনুযায়ী, কনট প্লেস ও আশপাশের এলাকায় প্রায় দুই হাজার বিক্ষোভকারী জড়ো হন। এর আগে বৃহস্পতিবার দিল্লি পুলিশ সতর্ক করে জানায়, ১৬৩ ধারা অমান্য করে কনট প্লেস এলাকায় চার বা তার বেশি ব্যক্তি জমায়েত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিক্ষোভ ঘিরে একের পর এক নেতাকর্মীকে আটকের ঘটনায় দিল্লির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে আটক নেতাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

 

এম.হোসাইন

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!