মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৩:২৩ পিএম

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

ভূমিকম্পের প্রতীকী ছবি।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউর্ফা প্রদেশে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কারাকোপ্রু এলাকায়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৩৯ কিলোমিটার (৪ দশমিক ৬ মাইল) গভীরে।

 

ভূমিকম্পের কম্পন আশপাশের বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়।

শানলিউর্ফার গভর্নর হাসান সিলদাক আনাদোলু এজেন্সিকে জানান, প্রাথমিক মূল্যায়নে শহরটিতে এখন পর্যন্ত কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে সংশ্লিষ্ট উদ্ধার ও পর্যবেক্ষণকারী দলগুলো মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

 এস/আর 
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!