মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৬:৪৪ পিএম

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৫১ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!